ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষায় ৭৩ হাজার ৬৬১ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছেলের সংখ্যা ৩৬ হাজার ১৮৭ ও মেয়ে শিক্ষার্থী হচ্ছে ৪০ হাজার ৪৭৪ জন।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৪৩০, মানবিকে ৪৬ হাজার ৪৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছয় হাজার ৯৪২ জন রয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৯০টি পরীক্ষা কেন্দ্রে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার ২৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।









