জামালপুর থেকে এক গরু ঢাকা আনতে খরচ হচ্ছে ৫০০ টাকা

জামালপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৪, ০৯:৫৩আপডেট : ১৩ জুন ২০২৪, ০৯:৫৩

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় গরু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু নিতে খরচ হবে আট হাজার টাকা। অর্থাৎ গরু প্রতি ভাড়া গুনতে হবে ৫০০ টাকা।

বুধবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামপুর থেকে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে ২৬টি করে ওয়াগন থাকবে। প্রত্যেকটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হবে।

এ বছর ইসলামপুর থেকে ৬২টি ও মেলান্দহ স্টেশন থেকে ৬টি ওয়াগন বুকিং করেছেন গরু ব্যবসায়ীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ট্রেনটি ছাড়ার এক ঘণ্টা পর দ্বিতীয় ট্রেনটি ছাড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

জামালপুর থেকে এক গরু ঢাকা আনতে খরচ হচ্ছে ৫০০ টাকা

গরু ব্যবসায়ী মতিউর রহমান মতি মিয়া বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হতো। বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো। ট্রেনে করে গরু পরিবহন করাতে রাস্তায় কোনও চাঁদা দিতে হবে না।

অপর এক গরু ব্যবসায়ী জামাল শেখ নামে বলেন,  ট্রাকে করে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গরু নিয়ে গেলে কোনও ঝাঁকুনি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকা যাইতেছি।

ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ট্রেনে গেলে আমাদের ভাড়া লাগে অর্ধেকের মত। যেখানে ট্রাকে গেলে খরচও বেশি ঝুঁকিও বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ট্রাকের বদলে এই ট্রেনই বেশি পছন্দ করছে।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনে আরও ভালো সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে