নেত্রকোনার প্রধান নদ-নদীগুলোতে বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ০৮:২৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:২৬

মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার প্রধান নদ-নদীগুলোর সব পয়েন্টেই পানি বাড়ছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলাবাসী।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে সোমেশ্বরী, কংস, উব্ধাখালী ও ধনুর ৫টি পয়েন্টেই পানি বৃদ্ধি পাচ্ছে। তবে কোনও পয়েন্টেই এখনও বিপদসীমা অতিক্রম করেনি।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্টে এবং দুর্গাপুর পয়েন্টে বাড়ছিল। তবে বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৪.৭৯ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্টে ২.৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এ ছাড়া জেলার উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে, কংস নদের পানি জারিয়া পয়েন্টে এবং ধনু নদের পানিও খালিয়াজুরী পয়েন্টে বৃদ্ধি পাচ্ছিল জানিয়ে তিনি বলেন, ‘এ তিনটি পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এর মধ্যে উব্ধাখালীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ০.৯৫ সেন্টিমিটার, কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার ১.৯১ সেন্টিমিটার ও ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপদসীমার ২.০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার জারিয়া জাঞ্জাইল এলাকায় ২০০ মিলিমিটার ও দুর্গাপুরে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের