নেত্রকোনায় ১৫ ঘণ্টায় ৫১ সেন্টিমিটার পানি বেড়েছে কংস নদে

নেত্রকোনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৩:০৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৩:০৮

মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদ-নদীগুলোর পানি ধীরগতিতে বাড়ছেই। তবে গত শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আজ রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় জেলার কংস নদের জারিয়া পয়েন্টে পানি বেড়েছে ৫১ সেন্টিমিটার। একই সময়ে সোমেশ্বরী নদীর দুর্গাপুর পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও পাহাড়ি নদী উব্ধাখালীর কলমাকান্দা পয়েন্টে ২১ সেন্টিমিটার পানি বেড়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কংস নদের জারিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু আজ সকাল ৯টা পর্যন্ত ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল। একই সময়ে সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ৮০ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটার বেড়ে ৩০ সেন্টিমিটার এবং উব্ধাখালী নদীর পানি ৩২ সেন্টিমিটার থেকে ২১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৩১৪ সেন্টিমিটার ও ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপদসীমার ২০০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল বলেও জানান পাউবো কর্মকর্তা সারওয়ার।

এদিকে দুর্গাপুর উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করায় উপজেলার কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। 

অপরদিকে পাহাড়ি প্রবল ঢলের কারণে জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙাসহ সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে বলে জানান স্থানীয়রা। এ উপজেলার নিম্নাঞ্চলের আমন ধানের জমিও পানিতে নিমজ্জিত হয়েছে বলে কৃষকরা জানান।

খবর পেয়ে গত শনিবার (৫ অক্টোবর) বিকালে দুর্গাপুর উপজেলার পানিবন্দি এলাকা পরিদর্শনে যান নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন এবং পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী