ডুবেছে নেত্রকোনার শতাধিক গ্রাম, লক্ষাধিক মানুষ পানিবন্দি

নেত্রকোনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ২২:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২২:১৩

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে জেলার তিন উপজেলার ২০ ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। তিন উপজেলার অন্তত ৩৫০ হেক্টর জমির আমন ধানও পানিতে তলিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক গ্রামের বসতঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনদের বাড়িতে। কেউ কেউ গবাদিপশু ও পাখি নিয়ে বসবাস করছেন গ্রামের উঁচু জায়গায় কিংবা সেতুর ওপর। এ অবস্থায় গোখাদ্য, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছেন পানিবন্দি লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার দুর্গাপুর উপজেলার ছয়, কলমাকান্দার সাত, পূর্বধলার তিন ও বারহাট্টা উপজেলার চার ইউনিয়নের নিম্নাঞ্চলের সব ঘরবাড়ি প্লাবিত হয়েছে। রবিবার পূর্বধলা এবং দুর্গাপুর উপজেলার জারিয়া ও জাঞ্জাইলের নাটেরকোনায় দুটি বাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে ঢুকছে পানি। এতে নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমেশ্বরী নদী ও ধনু নদের পানিও বেড়েই চলছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জেলা প্রশাসক বনানী বিশ্বাস দুর্গাপুর ও কলমাকান্দার পানিবান্দি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পানিবন্দিদের মাঝে ৩ টন চাল ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন তিনি।

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী