আখের রসের পরিবর্তে অবৈধ প্রক্রিয়ায় দেশি গুড় তৈরি, যাচ্ছে বিভিন্ন জেলাতে

জামালপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৫

কথায় আছে কাঁসা, বেগুন ও গুড়—এই তিনে মিলেই ইসলামপুর। প্রবাদখ্যাত জামালপুরের ইসলামপুরে আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গোখাদ্য চিটাগুড়, নালি দিয়ে অবৈধ প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিষয়টি খতিয়ে না দেখায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছেই। গড়ে উঠছে নতুন নতুন কারখানা।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে ইসলামপুর পৌর এলাকার বোয়ালমারী গ্রামের কয়েকজন ভেজাল গুড় তৈরির ব্যবসা করে আসছে। কোনও তদারকি না থাকায় গড়ে উঠছে ভেজাল গুড়ের নতুন নতুন কারখানা। মানবদেহের ক্ষতিকর ডালডাসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তা কড়াইয়ে জাল করে তৈরি হচ্ছে গুড়। কারখানায় নোংরা পরিবেশে খালি গায়ে হাতে মুঠোয় শরীরের ঘাম দিয়েই গুড় পাকাচ্ছে শ্রমিকরা, মাছি ভনভন করছে গুড়ে। যেন দেখার কেউ নেই। এ সময় কারখানার শ্রমিক ও মালিকরা কোনও বক্তব্য না দিতে চাইলেও জানান, ৫০ কেজি এক বস্তা চিনি দিয়ে সঙ্গে ময়দা মিশিয়ে তারা ৫০০ গ্রামের ১০০ মুঠি গুড় তৈরি করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গোখাদ্য চিটাগুড়, সুগার মিলের নালি, ইন্ডিয়ান চিনি এবং ডালডা দিয়ে তৈরি হয় এসব গুড়। এভাবেই দীর্ঘদিন ধরে বিশেষ কায়দায় অস্বাস্থ্যকর ভেজাল গুড় তৈরি থেমে নেই।

কারখানা মালিক আনারুল জানান, এই গুড় তৈরির জন্য তাদের লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান টিনভর্তি গুড় এনে প্রক্রিয়া করে বিক্রি করে থাকেন।

গুড় ব্যবসায়ী গোলাপ বলেন, ‘আমরা ইন্ডিয়ান গুড় এনে জাল করে গুড়ের কেজি মুঠো তৈরি করি। গত তিন মাস আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের এক অফিসার এসে আমাদের তৈরি গুড় পরীক্ষা করার জন্য নিয়েছেন। এখনও লাইসেন্স হয়নি।’

খোঁজ নিয়ে জানা যায়, এখানকার ভেজাল উপায়ে তৈরি গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় চলে যায়। তাই এই এলাকার কোনটি আখের তৈরি গুড় আর কোনটি ভেজাল কারখানার ইন্ডিয়ান গুড়, ভোক্তাদের চেনার উপায় নেই।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাছিমা বেগম জানান, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী