লুটের একদিন পর খোলা মাঠে মিললো টিসিবির ২৯ বস্তা ডাল

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ১৫:১৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:১৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লুট হওয়া ডালের ৩১টি বস্তার মধ্যে ২৯টি উদ্ধার হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে পুলিশ সেগুলো উদ্ধার করে।

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আঠারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুট হওয়ার পর গতকাল দিনভর সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাসাবাড়ি ও দোকানে অভিযান চালানো হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠে ডালের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।’

গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতরা বুঝতে পেরেছে, তারা এগুলো হজম করতে পারবে না। তাই ভয়ে রাতের আঁধারে পরিষদের পাশে ডালের বস্তাগুলো ফেলে গেছে। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘যে দুটি বস্তা উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
সর্বশেষ খবর
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী