ময়মনসিংহে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

সাংবাদিকদের ক্ষোভ প্রকাশের পর নামলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পোস্টার

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৪:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩০

জুলাই-আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ময়মনসিংহ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঝুলছিল বঙ্গবন্ধুর ছবিসংবলিত জন্মশতবার্ষিকীর পোস্টার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় ছিল ময়মনসিংহ বিভাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ঘটে এ ঘটনা।

জানা যায়, অডিটোরিয়ামে উপস্থিত সাংবাদিকরা শিল্পকলা একাডেমির দেয়ালে দেখতে পান, এখনও সেখানে ঝুলছে বঙ্গবন্ধুর ছবিসংবলিত জন্মশতবার্ষিকীর পোস্টার। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসন পর্যন্ত গড়ায়। এরপরেই শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে পোস্টারগুলো নামিয়ে ফেলে।

উপস্থিত সাংবাদিকরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনাসহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু এখনও তাদের দোসররা প্রশাসনের মধ্যে রয়ে গেছে। গণমাধ্যম সংস্কারের পাশাপাশি প্রশাসনেও সংস্কার জরুরি বলে জানান তারা।

এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গত এক সপ্তাহ আগে তিনি জামালপুর জেলা থেকে ময়মনসিংহ জেলায় বদলি হয়ে এসেছেন। এখন পর্যন্ত অডিটোরিয়ামের ভেতরে তার যাওয়া হয়নি। এ কারণেই পোস্টারগুলো তার চোখে পড়েনি। জেলা প্রশাসনের ফোন পেয়ে তিনি পোস্টারগুলো নামিয়ে ফেলেছেন।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন, সদস্য আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ বিভাগের চার জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা গণমাধ্যম সংস্কারের নানা ধরনের পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন। পরে সংস্কার কমিশনের সদস্যরা সাংবাদিকদের উপস্থাপিত সুপারিশমালা বিবেচনা করে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ