কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১২:১১আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৮:০৭

ময়মনসিংহে বেশিরভাগ সংবাদ হুবহু কপি-পেস্ট করে পাতায় পাতায় মিল রেখে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লাগাতারভাবে প্রকাশ করায় সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের এ নোটিশ দেওয়া হয়। শনিবার (১৯ এপ্রিল) বিকালে শোকজের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।

কারণ দর্শানোর নোটিশটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী কমিশনারকে অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলো হলো- শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপাত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈশিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আফসার উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কৃষাণের দেশ, এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ ও বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা কর্তৃক কারণ দর্শানোর  নোটিশে বলা হয়েছে, পত্রিকাগুলো ভিন্ন হলেও চলতি বছরের ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল একই সংবাদ, একই শিরোনামে প্রকাশ করে। এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নোটিশ জারির দিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে একই সংবাদ, একই শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশের কারণ ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ১৩ সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের ঘটনা সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক জানান, এরকম সম্পাদকদের কারণ দর্শানোর মতো ঘটনা আগে কখনও ঘটেনি। তবে সম্পাদকদের ডেকে নিয়ে এ বিষয়ে সতর্ক করে দিলেই সবচেয়ে বেশি ভালো হতো। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে। যাতে এ বিষয়ে তারা সতর্ক থাকেন।

আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, একই শিরোনামের সংবাদ একই ছাপাখানা থেকে একাধিক পত্রিকায় একাধারে কয়েকদিন প্রকাশিত হবে এটা পাবলিকেশন অ্যাক্ট পরিপন্থি। সংবাদপত্রের মান ধরে রাখতে এ বিষয়ে সবাকেই সচেতন হওয়া উচিত। এর আগেও এই সমস্যাগুলো নিয়ে সম্পাদকদের মধ্যে কথা হয়েছে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের নোটিশ কখনও তারা পাননি।

ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল জানান, ময়মনসিংহে একই ছাপাখানা থেকে ১০-১২টি পত্রিকা ছাপা হয়ে থাকে। একজন রিপোর্টার এসব পত্রিকা নিয়ন্ত্রণ করেন। কোনও নিয়মের তোয়াক্কা করেন না। এ বিষয়ে জেলা প্রশাসন, তথ্য অফিস ও গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত তদারকি করা উচিত। দুই মাস তিন মাস পর পর মনিটরিং করা হলে এরকম অনিয়ম কখনও হবে না। 

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা জানান, একই শিরোনাম কয়েকটি পত্রিকায় একাধারে একই বিষয় নিয়ে প্রকাশিত হবে- এটা সংবাদপত্রের মূলনীতি পরিপন্থি। সংবাদপত্রের মাধ্যমে মানুষ সঠিক তথ্য পাবে। পত্রিকাগুলো অবশ্যই নিয়মের মধ্যে আসা উচিত।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একই শিরোনাম একাধিক পত্রিকায় একাধারে ছাপা হওয়ার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর পত্রিকার সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। পাঁচ কর্ম দিবসের মধ্যে সম্পাদকরা এসে কেন এমন ঘটনা ঘটলো বিষয়টি অবহিত করলেই হবে।’

তিনি বলেন, ‘পত্রিকাকাগুলোর সম্পাদক ভিন্ন, অফিসের ঠিকানা ভিন্ন ও পত্রিকার কালারও ভিন্ন। অথচ দ্বিতীয় পৃষ্ঠা ও তৃতীয় পৃষ্ঠার পুরো জায়গাজুড়ে বিনোদন, স্বাস্থ্য ও ধর্মসহ সব ধরনের অসংখ্য রিপোর্ট হুবহু ছাপানো হয়েছে। সম্পাদকীয় লেখাটাও হুবহু ছাপানো হয়েছে। তাছাড়া রিপোর্টগুলোর হেডিংয়ের কালারেও কোনও ধরনের ভিন্নতা নেই। যা ছাপাখানা আইন ও কপিরাইট আইনে কিছু বাধা আছে। হয়তো পত্রিকার সম্পাদকরা এই আইন সম্পর্কে জানেন না। অথবা জেনেও সবাই একসঙ্গে সহজভাবে রিপোর্ট প্রকাশ করার জন্য কপি-পেস্ট রিপোর্ট প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর যেমন এমন কপি রিপোর্ট প্রকাশ না করা হয়, সেজন্য শোকজ করা হয়েছে। তারা উপযুক্ত ব্যখ্যা দিতে পারলে সমাধান হয়ে যাবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
‘মব সংস্কৃতি’ থামবে কবে?
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু