ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে যুবক আটক

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ০২:০১আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৮:০২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নগরীর ছোট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক যুবক জেলার সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। ছোট বাজার এলাকায় তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে ধর্ম নিয়ে একটি পোস্ট দেন ওই যুবক। এর দুই ঘণ্টা পর আরেকটি পোস্ট দেন। সেই পোস্টে এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে ধর্ম নিয়ে কটূক্তি করেন। এটি দেখে শহরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে দুপুরে বিক্ষোভ করেন একদল লোক। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাতে ওই যুবককে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। তিনি বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমএইচআর/
সম্পর্কিত
ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং চিরতরে বন্ধ করার নিয়ম
ফেসবুকে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
ফেসবুক হ্যাকড হলে দ্রুত ফিরে পেতে যা করবেন
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু