‌‘গভীর ঘুমে’ থাকা ছাত্রকে দরজা ভেঙে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ২৩:২৬আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২৩:২৬

ময়মনসিংহে ভোররাতে ঘুমানোর ১২ ঘণ্টা পর এক কলেজছাত্রকে দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল ৪টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যদের দরজা ভেঙে শিক্ষার্থী উদ্ধারের ভিডিও মঙ্গলবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই শিক্ষার্থী (১৯) নগরীর বেসরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে পড়ছেন। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। সোহান নামের ওই শিক্ষার্থী নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্রদের মেসে থেকে লেখাপড়া করেন।

তাকে উদ্ধারের ভিডিওতে দেখা যায়, এক ছাত্র মেসের দরজায় ধাক্কাকে ধাক্কাতে সহপাঠীকে ডাকতে থাকে। কিন্তু তার কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বাসার দরজার সামনে ও নিচে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা অনেক ডাকাডাকি করেন। কিন্তু কিছুতেই তার সাড়া মিলছিল না। পরে থানায় খবর দিলে পুলিশও ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করে। তবে সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই শিক্ষার্থীকে ডেকে তোলেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘ওই শিক্ষার্থী ভোররাতে ঘুমিয়ে পড়েন। সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যান। এমন সময় ওই শিক্ষার্থী ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে সহপাঠীরা এসে অনেক ডাকাডাকি করলেও তার সাড়া পাওয়া যাচ্ছিল না। বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ১২ ঘণ্টা পর সোহানকে উদ্ধার করে।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, ‘ওই ছাত্র সারা রাত না ঘুমিয়ে ভোররাতে ঘুমান। যে কারণে অনেক ডাকাডাকি করলেও টের পাননি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। এখন ওই ছাত্র সুস্থ আছেন।’

/এএম/ 
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান