জামালপুর সদর উপজেলার সীমান্তবর্তী ঘোড়াধাপ ইউনিয়নের মাদারপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন।
সিএনজিচালিত আটোবাইকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজিজুল হক (৫২)। আহত দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হকের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘা গ্রামে।
জামালপুর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
/এসটি/








