ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি 
০৭ মে ২০২৬, ১৭:৪৪ আপডেট : ০৭ মে ২০২৬, ১৭:৪৪

জামালপুরে ১৬ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)। তবে একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে এই মামলা থেকে খালাস দেওয়া হয়।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বলেন, ‌‘ইসলামপুর উপজেলার এক কিশোরীর সঙ্গে সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল সাদিক ওই কিশোরীকে ডেকে বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে সাদিককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় শিপন, ইব্রাহিম ও ইউসুফ। পরে ওই তিন জন কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাদিকসহ চার জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন। নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আজ রায় দেন বিচারক। তিন জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা ও সাদিককে খালাস দেওয়া হয়।’

/এএম/ 
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার