জামালপুরে গৃহবধূকে ধর্ষণ: দুজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 
১০ আগস্ট ২০২৬, ১৫:০০ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫:০০

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁ এর ছেলে আশকর আলী (৪০) ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করে। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার ছয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুজনকেই ১ লাখ টাকা করে জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

/ইউএস/
সম্পর্কিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
সর্বশেষ খবর
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার