পৌরসভায় গিয়েই ক্ষোভ ঝাড়লেন লুৎফুজ্জামান বাবর, বললেন ‘সমস্যাটা কোথায়’

নেত্রকোনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২

নেত্রকোনা-৪ আসনের (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মদন পৌর কর্মকর্তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। মদন পৌরসভায় বছর দুয়েক ধরে পড়ে থাকা শত শত অব্যবহৃত ডাস্টবিন ও অব্যবস্থাপনা নিয়ে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। পরিদর্শনের অংশ হিসেবে মদন পৌরসভা কার্যালয়ে গিয়ে তিনি জরাজীর্ণ পরিবেশ ও স্তূপ করে রাখা ডাস্টবিনগুলো দেখতে পান।

ডাস্টবিনগুলো কবে আনা হয়েছে- তা জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালে এগুলো পৌরসভায় পৌঁছেছিল। এ কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাবর বলেন, ‘সরকার পরিবর্তনেরও দুই বছর পার হয়ে গেলো, অথচ এগুলো মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। দুই-আড়াই বছর ধরে কেন এভাবে ফেলে রেখেছেন? আপনার সমস্যাটা ঠিক কোথায়?’

পরিদর্শনের সময় পৌরসভার একটি কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে ভবনের এমন বেহাল দশার কারণ এবং তার কাজের উপস্থিতি নিয়ে জবাবদিহি চান।

দিনভর মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন এই সংসদ সদস্য। সভায় বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সরাসরি প্রশ্ন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে, নিজ মায়ের স্মৃতির উদ্দেশে গড়া হাওর অঞ্চলের নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জুবায়দা রহমান ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বাবর। সে সময় স্থানীয় শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

হাওরের ইজারা ব্যবস্থা নিয়ে তিনি মন্তব্য করেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদি বিষয়। ধীরস্থির ও পরিকল্পিতভাবে সমস্যাগুলোর সমাধান করা হবে।’ সেই সঙ্গে সড়কে যেকোনও ধরনের চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
রোড ডিভাইডারে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
উপহারের গাছের ফল দিয়ে ৫ বছরের বেতন মওকুফ পেলো শিক্ষার্থী
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
লংমার্চে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি এনসিপির আহ্বান
লংমার্চে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি এনসিপির আহ্বান
হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল 
হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল 
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম