ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন খালেদা বেগম (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হলো।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান।
তিনি জানান, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আসা খালেদা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৪ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।