হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর থেকে বোরখা পরিহিত দুই নারী চোরকে আটক করেছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ভৈরব থেকে আসা আমেনা ও সাবিনা নামে দুই নারী চোরকে আটক করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মুনজিয়া বেগম আউটডোরে ২০৯ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়ানো অবস্থায় সামনে ও পেছনে লাইনে থাকা বোরখা পরিহিত দুই নারী কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে তাদের সঙ্গে থাকা পুরুষদের হাতে তুলে দেয়। গলা থেকে স্বর্ণের চেইন নেওয়ার বিষয়টি মুনজিয়া বেগম টের পেয়ে চিৎকার চেঁচামেচি করেন ওই দুই নারীকে ধরে ফেলেন।

তিনি আরও জানান, পরে আনসারের সহায়তায় হাসপাতালে পরিচালকের কাছে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগাকে ধরতে নগর ভবনে পুলিশ, মেয়রের বাধায় থামলো অভিযান
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
সর্বশেষ খবর
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় একজন গ্রেফতার
উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক