মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

ময়মনসিংহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১২:০১ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:০১

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আব্দুল কুদ্দুসকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানার একটি দল। এ সময় পুলিশ তাকে আটক করলে তিনি জামিনে রয়েছেন বলে দাবি করেন। তবে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে গড়িমসি করেন।

একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার স্বজনেরা। এ সময় পুলিশ বাধা দিলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।

হামলায় আহত হন পুলিশের এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
সর্বশেষ খবর
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর