দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের

নেত্রকোনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩১ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩১

নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাউড়িবাড়ি এলাকায় দুর্গাপুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। দুর্ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে রাজিনও মারা গেছে।

আহত ব্যক্তিরা হলেন শাহীনের স্ত্রী তুহিন আক্তার, তাদের আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক সাফিক মিয়া (৩৫)। সাফিক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় ছয় ঘণ্টায় আরও ৩৫১ জন আটক
মাগুরায় মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সাপে কামড়ানোর পর যা করলেন কাদের, অবাক চিকিৎসকও
সর্বশেষ খবর
কুমিল্লায় ছয় ঘণ্টায় আরও ৩৫১ জন আটক
কুমিল্লায় ছয় ঘণ্টায় আরও ৩৫১ জন আটক
যেখানে গন্তব্যের চেয়ে পথই বেশি সুন্দর
যেখানে গন্তব্যের চেয়ে পথই বেশি সুন্দর
‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল’
‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল’
স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত, ২০২৭ সালে পানিতে নামতে পারে চীনের নতুন রণতরি
স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত, ২০২৭ সালে পানিতে নামতে পারে চীনের নতুন রণতরি
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা