হাওর অঞ্চলে উঁচু সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনে মিঠামইনে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ১৪:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৫:১৬

‘বর্ষায় নাও, শুকনায় পাও’ প্রবাদের এই কথাটিই এতদিন বিশ্বাসের ভিত্তিমূল ছিল কিশোরগঞ্জের হাওরবাসীর জীবনে। হাওরে কখনও সারা বছরের উপযোগী সড়ক নির্মিত হবে-সেটা কল্পনাও করেননি এখানকার কেউ। এই প্রবাদকে মিথ্যা প্রমাণিত করে এবার হাওর অঞ্চলে নির্মিত হচ্ছেে আন্তঃ উপজেলা উঁচু সড়ক। আর এ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় আরও কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ (ফাইল ছবি)

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইনে অবতরণ করে প্রথমে উপজেলা ডাক বাংলোতে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিঠামইন উপজেলার  ঢাকী ইউনিয়নে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে উঁচু সড়ক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একই উপজেলার আরও কয়েকটি এলাকায়  ৬শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন রাস্তা ও সেতুর নির্মাণ কাজের উদ্বোধনের কথা রয়েছে রাষ্ট্রপতির। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

বিকেল ৪টা ১০ মিনিটে তিনি আবার হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে ফিরে আসার কথা রয়েছে তার।

জানা গেছে, মিঠামইন উপজেলার এ উচুঁ সড়ক প্রকল্প হাওর অঞ্চলেই প্রথম। সারাবছর সড়কপথে যোগাযোগ অব্যাহত রাখতেই হাওর অঞ্চলে এ ধরনের সড়ক নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এ তিনটি উপজেলা সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে।এ সড়ককে কেন্দ্র করে অফুরন্ত সম্ভাবনার স্বপ্ন দেখছেন হাওরবাসী।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

(ব্যবহৃত ছবিটি আর্কাইভ থেকে নেওয়া)

/টিএন/      

আরও পড়তে পারেন:

ইসলামী ব্যাংক সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে যাচ্ছে ইসলামী ব্যাংক: নিয়োগ পাচ্ছেন নতুন ৪ পরিচালক

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী