রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০৫:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৫:১৬

দুর্ঘটনা রাজশাহীর চারঘাট ও পুঠিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার চারঘাটের আস্করপুর ও পুঠিয়ার বড় সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
চারঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, সকাল ৭টার দিকে চারঘাটের আস্করপুর গ্রামের মুকুল আলীর মেয়ে মিম খাতুন (৭) স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।   এরপর বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়তে পারেন:  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মাহফিল স্থগিত করলেন চরমোনাই পীর

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বড় সেনভাগে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দেশ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) বিপরীতমুখী নাটোরগামী পাওয়ার ট্রলিকে সামনে থেকে চাপা দেয়। এ ঘটনায় চালক ও হেলপার গুরুত্বর আহত হন।  এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পাওয়ার ট্রলির চালক নাজমুলকে (২৫) মৃত ঘোষণা করেন।  এছাড়া, আহত পাওয়ার ট্রলির হেলপার পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের হাসানকে (২২) গুরুত্বর অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের