নূর হোসেনের ভাতিজা মদসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৯:০০আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৭

নূর হোসেনের ভাতিজা আরিফুল হাসান নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা ও অর্থ উপদেষ্টা আরিফুল হাসান এবং তার দুই সহযোগীকে অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল ৪টায় আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর উপ অধিনায়ক লে. কমাণ্ডার গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে।
র‌্যাব-১১ এর উপ অধিনায়ক লে.কমাণ্ডার গোলজার হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন কাউন্সিলর আরিফুল হাসান। গ্রেফতারকৃত অপর দুইজন আক্তার হোসেন ও সুমন হোসেন। এ তিনজনের কাছ থেকে ৮ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

নূর হোসেনের ভাতিজা মদসহ গ্রেফতার খুলনার অপহৃত যুবক সুন্দরবন থেকে উদ্ধার 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম