অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি

সিলেট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ১২:২০আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১২:২৩

অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি সিলেট নগরীর মেজরটিলায়  অগ্নিকাণ্ডে একটি বাসার ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শাহপরান থানার এসআই মোকাদ্দেস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে মেজরটিলায় মাহবুবুর রহমান সিদ্দিকীর মালিকানাধীন দিপীকা-৯ নম্বর বাসার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম আযম জানান, আগুন লাগার সময় ওই বাসায় তখন বিদ্যুৎ ছিল না। সম্ভবত গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, আগুনে গৃহকর্তার বাসার ৪টি রুম পুড়ে গেছে।

আরও পড়ুন:

অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে ২৬ পুলিশ সদস্য আহত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের