মা-বাবার সঙ্গে অসদাচরণের দায়ে সাবেক পৌর কাউন্সিলরের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ০৪:২১আপডেট : ০৪ মে ২০১৬, ০৪:২৪

ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধার  সুন্দরগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম মিলুকে (৩৩ ) বাবা-মায়ের সঙ্গে অসদাচরণের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম এ দণ্ডাদেশ  দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত ফখরুল ইসলাম মিলু বর্তমানে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, মিলু দীর্ঘ দিন ধরে তার বাবা সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান মিয়া ওরফে মন্টু বিএসসি ও তার মাকে মানসিক নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে তার বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার তাকে বাড়ি (উপজেলা সদরের বামনজল এলাকা) থেকে আটক করে নিয়ে আসে। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম এ রায় দেন।    
আরও পড়তে পারেন: দায়িত্ব কমানো হলো সৈয়দ আশরাফের

ওসি আরও জানান, বিকালে ফখরুল ইসলাম মিলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি