খুলনায় জুট মিলে আগুন

খুলনা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ১০:৪১আপডেট : ০৪ মে ২০১৬, ১১:২৬

খুলনার দিঘলিয়ায় জুট মিলে আগুন খুলনার দিঘলিয়া শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন জুট মিল ‘দৌলতপুর জুট টেক্সটাইল’ এ আগুন লেগেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয় রিভার ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খায়। পরে খুলনা থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়।
মিলের আইটি বিভাগের কর্মকর্তা সুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই মিলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে সময় লাগায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের জরুরি বিভাগ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরই দিঘলিয়া রিভার ফায়ার সার্ভিসটি এগিয়ে যায়। একই সঙ্গে খুলনা থেকে আরও চারটি ইউনিটকে পাঠানো হয়। কিন্তু ফেরি সার্ভিস চালু হয়ে ভৈরব নদী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে।

আরও পড়ুন:
গ্রিনরোডের আমবাগান বস্তিতে আগুন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম