ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৮

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ মে ২০১৬, ১৩:৩৬আপডেট : ০৫ মে ২০১৬, ১৯:২৮

ময়মনসিংহে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৮ ময়মনসিংহ জেলার সদর উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের ৪জন সহ ৮ সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সদর উপজেলার মুজাহারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা ঘাগড়া ইউনিয়নের সাংকিডাইল গ্রামের জাহেদ আলী মেম্বারের ছেলে উজ্জ্বল (২০), তার বোন শিরিন আখতার (৩০), শিরিনের দুই ছেলে তুয়াছিন (৮), মোয়াছিন (৫)। বাকিরা হলেন- যাত্রী মাহিবুল ইসলাম (২৮), আব্দুল হাকিম (৪০), সিএনজিচালক সাদিকুল ইসলাম (৩০) ও সিএনজি মালিক আসাদুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মুজাহারপুর নামকস্থানে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে নেত্রকোনাগামী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে পড়ে গেলে সিএনজির ৮জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী একঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে ও কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ সনাক্ত করার জন্য থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

আরও পড়তে পারেন : পাবনার ১৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন
/জেবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের