নিজামীর গ্রামে একদিকে আনন্দ আরেকদিকে শোক

পাবনা প্রতিনিধি
১১ মে ২০১৬, ০৯:১৯আপডেট : ১১ মে ২০১৬, ০৯:১৯

নিজামীর গ্রাম মনমথপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির খবরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফাঁসির খবর পাওয়ার পরপরই শুরু হয় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ। মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে ভোর ছয়টায় নিজামীর মরদেহ মনমথপুরে এসে পৌঁছানোর পর তার আত্মীয়-স্বজন ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

বুধবার সকাল পৌনে ৭টায় সাতটায় নিজামীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় কবরস্থান প্রাঙ্গনে। নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জানাজার ইমামতি করেন। পরে কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পুলিশ জানাজা ও দাফন কাজের ছবি তোলায় বাধা দেয়।

এর আগে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স বহর মনমথপুর গ্রামে পৌঁছালে তার বাড়ির সামনে আত্মীয়-স্বজন ও গ্রামবাসী নারী-পুরুষ ভিড় জমান। তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে জামায়াতের জেলা আমীরসহ উপজেলা জামায়াত শিবিরের নেতা কর্মী ও এলাকাবাসী জড়ো হন।

এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়া খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনমথপুর সহ আশপাশের এলাকায় শুরু হয় আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া। নিজামীর নিজ গ্রাম সাঁথিয়ার মনমথপুরে যাওয়ার পথে শিমুলতলায় প্রায় ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে অবস্থান নেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও স্থানীয় জনতা।

এদিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ছাড়াও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, নাশকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম নিজামীর কবর কাটার অনুমতি দেন। নিজামীর মরদেহ তার গ্রামে পৌঁছালে সেখানে তার বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন তার বাবার মরদেহ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের কাছ থেকে। 

আরও পড়ুন- 

অবশেষে শহীদ পরিবারে স্বস্তি
বৃহস্পতিবার জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি