স্বপদে ফিরলেন সাতক্ষীরার পৌর মেয়র চিশতি

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১৮:৪১আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:৪৩

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে স্বপদে বহাল রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তিনি অফিসে যোগদান করেন। গত ৪ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। হাইকোর্ট ৬ মাস ওই প্রজ্ঞাপন স্থগিত করায় মেয়র চিশতি এখন স্বপদে বহাল থাকতেন।

সূত্র জানায়, গত ৪ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১২ সালের ২১ এপ্রিল ও ওই বছরের ১ ডিসেম্বর দুটি নাশকতা মামলার অভিযোগ আদালত গ্রহণ করেন। স্থানীয় পৌরসভা আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপধারার (০১) ক্ষমতাবলে মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরা পৌরসভা মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় মেয়র চিশতি হাইকোর্টে অপিল করেন। ৯ মে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ শুনানি করেন। দীর্ঘ শুনানি শেষে ওই প্রজ্ঞাপন ৬ মাসের স্থগিত করেন হাইকোর্ট। আদেশের কপি পেয়ে মঙ্গলবার সকাল থেকে পৌরসভায় অফিস করলেন মেয়র। সারাদিনে কয়েকটি ফাইলে স্বাক্ষরও করেন তিনি।

এ বিষয়ে তাজকিন আহমেদ চিশতি বলেন,‘আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। তাদের দোয়া ও ভালোবাসায় সারা জীবন নিজেকে নিয়োজিত করতে চাই। নির্বাচনে যে ওয়াদা করেছি তা পালন করতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিত কামনা করেন।

/জেবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান