পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু : টাকা না দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
১৯ মে ২০১৬, ২১:০৩আপডেট : ১৯ মে ২০১৬, ২১:০৩

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু : টাকা না দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে দ্বীন ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। দ্বীন ইসলাম শহরের ভেলানগর মহল্লার (আজিজ বোর্ডিং) মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশের দাবি গ্রেফতার এড়াতে পালানোর সময় গণপিটুনিতে আহত হওয়ার পর জেলা হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

অন্যদিকে নিহতের পরিবারের অভিযোগ সকালে তাকে ঘুম থেকে তুলে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে পুলিশের দাবি অনুযায়ী ৫ লাখ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত দ্বীন ইসলামের মা সাবিয়া বেগম জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় দ্বীন ইসলামকে শহরের পূর্ব ভেলানগর মহল্লার নিজ বাসা থেকে কোনও কারণ ছাড়াই ধরে নিয়ে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তারা পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে দ্বীন ইসলামকে মেরে ফেলবে বলে হুমকি দেয় পুলিশ সদস্যরা। পরে পরিবারের সদস্যরা দ্বীন ইসলামের সঙ্গে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গেলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা দিনভর দেখা করার চেষ্টা করলেও পুলিশ দেখা করতে দেয়নি, এমন কী তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

আরও পড়তে পারেন : তনুর ডিএনএ প্রতিবেদন ময়না তদন্ত বোর্ডকে দেবে না সিআইডি

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম সাংবাদিকদের বলেন, সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় ইসমাঈল নামে এক ডাকাতকে আটকের পর জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলামের নাম ওঠে আসে। বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে আটকের সময় পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসীর সহায়তায় তাকে গ্রেফতারের সময় গণপিটুনিতে আহত হয় দ্বীন ইসলাম। পরে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী