সাভারে ভাড়া বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১১:১৫আপডেট : ২৭ মে ২০১৬, ১১:১৭

সাভার সাভারে একটি ভাড়া করা বাসা থেকে স্মৃতি (২২) ও কবিতা (২১) নামে দুই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার জনৈক বিপ্লবের বাড়ি থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত তরুণীদের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্মৃতি ও কবিতা দুই সহকর্মী  কয়েক মাস আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিপ্লবের বাড়ির একটি ঘর ভাড়া নেন। এরপর একসঙ্গে থেকে তারা স্থানীয় পোশাক কারখানায় কাজ করে আসছেন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই ঘরের ভেতর দুই তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: গাইবান্ধায় ব্যবসায়ী হত্যাকাণ্ড: পুলিশি তদন্তে অগ্রগতি নেই

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম