বগুড়ার ধুনটে মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে মাওলানা আবদুল আজিজ (২৫) নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আজিজ সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার শাহরিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি ধুনটের জোড়খালি হাফিজিয়া নুরানী মাদ্রাসায় শিক্ষকতা করেন।
পুলিশ ও ভিকটিমের স্বজনরা জানান, ভিকটিম প্রথম শ্রেণির ওই ছাত্রী তার পরিবারের কারও অসুস্থতার জন্য শিক্ষক আজিজের কাছে তাবিজ চেয়েছিল। বৃহস্পতিবার বেলা ১টায় ক্লাস শেষে আজিজ তাবিজ দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে তার নিজ কক্ষে নিয়ে যায়।পরে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ও আজিজকে আটক করে। বিকালে তাকে ধুনট থানা পুলিশে দেওয়া হয়। ভিকটিমকে প্রথমে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভিকটিমের বাবা-মা ও স্বজনরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, অভিযুক্ত শিক্ষক ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
আরও পড়ুন:
জমজমের পানি খেয়ে ওষুধের কাজ চালাচ্ছি: সেলিম ওসমান
/এআর/








