থানচিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাঠানো হয়েছে চাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৬, ২০:৫৬আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:৩৯

থানচিতে হেলিকপ্টারে পাঠানো হয়েছে চাল বান্দরবান পার্বত্য জেলার দুর্গম থানচিতে খাদ্য সংকট মোকাবেলায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে চাল। রবিবার সকালে বান্দরবান সেনা জোন থেকে হেলিকপ্টারে করে আট মেট্রিক টন চাল পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর খারাপ আবহাওয়ায় জুম ফসলের ফলন ভালো না হওয়ায় চলতি বছরের মার্চ থেকে খাদ্য সংকটে পড়েছে জেলার থানচি উপজেলার দুর্গম রেমাক্রি, তিন্দু, ছোট মদক, বড় মদক ও সাঙ্গু রিজার্ভ ফরেস্ট এলাকার আদিবাসীরা। খাদ্য সংকটের কারণে আদিবাসীরা ভাতের অভাবে জংলি আলু, মিষ্টি কুমড়া খেয়ে ক্ষুধা মেটালেও বেশির ভাগ মানুষ রয়েছে অনাহারে।

সংকটাপন্ন এলাকাগুলোর জন্য তিন দফায় ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে ১৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও জানা যায়, আগামী মঙ্গলবার সকাল থেকে স্থানীয়দের মাঝে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্তারা উপস্থিত থেকে চাল বিতরণ করবেন। এসময় রেমাক্রিতে এলাকার জন প্রতিনিধি হেডম্যান,কারবারি,সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা করা হবে। এই মত বিনিময় সভায় খাদ্য সঙ্কটের স্থায়ী সমাধানের পথ বের করা হবে।

বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, থানচির রেমাক্রিতে প্রায় আট মেট্রিক টন চাল বিমান বাহিনীর হেলিকপ্টারে পাঠানো হয়েছে,অন্যগুলো পাঠানো হচ্ছে বোটের মাধ্যমে।

/জেবি/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান