চাচির বিরুদ্ধে ভাতিজাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০১৬, ২১:৩৫আপডেট : ৩১ মে ২০১৬, ২১:৩৭

মানিকগঞ্জ মানিকগঞ্জে পারিবারিক ঝগড়ার জেরে এক শিশুকে পানিতে চুবিয়ে মারার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। নিহত শিশুটির নাম তানভীর (৩)। এ ঘটনায় চায়না বেগম নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সদর উপজেলার জয়নগর গ্রামের কালিগঙ্গা নদীতে চুবিয়ে তানভীরকে হত্যা করা হয় বলে জানা গেছে।
এদিকে, মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চায়না বেগম। আর একে একে তিন সন্তানকে হারিয়ে বুকফাটা আর্তনাদ করছেন তানভীরের মা কমলা বেগম।
তানভীরের মামা লুৎফর রহমান জানান, মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের আক্কাস আলীর সঙ্গে তার বোন কমলা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে ছিল। দু’বছর আগে ছয় বছরের মেয়ে পানিতে ডুবে এবং এক বছর আগে ১৫ বছরের ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তানভীরকে হারিয়ে তার বোন এখন নির্বাক।

জানা গেছে, একই বাড়িতে  তানভীরের বাবা আক্কাস ও  চাচা কালু শেখ পরিবার নিয়ে বাস করতেন। গত সোমবার সকালে মা-বাবা বাড়িতে না থাকায় তানভীর চাচীর সঙ্গে কালিগঙ্গা নদীর ঘাটে গোসল করতে যায়। ঘণ্টা খানেক পর চায়না বেগম তানভীরের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরেন। সে সময় তিনি জানান, গোসল করার সময় তার নজর এড়িয়ে তানভীর ডুবে মারা যায়। কিন্তু তানভীরকে চুবিয়ে মারার দৃশ্য দেখতে পায় এক নৌকার মাঝি। তিন বিষয়টি মানিকগঞ্জ সদর থানা পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং চায়না বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে চায়না বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আর ছেলে হত্যার অভিযোগে চায়না বেগমকে আসামি করে নিহতের মা কমলা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবারই চায়না বেগমকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: বরিশালে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

/এসএনএইচ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি