গোবিন্দগঞ্জে ব্যালট ছিনতাই, এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৪:২০আপডেট : ০৪ জুন ২০১৬, ১৪:২১

ইউপি নির্বাচন ২০১৬ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের বালুঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্ত একশ’ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে। এতে ওই কেন্দ্রের ভোট এক ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১২টায় শুরু হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় একদল দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে একশ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।

রিটার্নিং অফিসার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহার বানু জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাদের সিদ্ধান্তে ছিনতাইকৃত ব্যালট পেপার বাতিল করে বেলা ১২টায় পুনরায় ভোট শুরু করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বলেন, ওই সংঘর্ষে ৭/৮ জন আহত হওয়ার কথা শুনেছি। তাদেরকে নাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তিনি কারও নাম জানাতে পারেননি।

আরও পড়ুন:

উল্লাপাড়ায় প্রকাশ্যে নৌকায় সিল, অধিকাংশ কেন্দ্রেই নেই বিএনপির এজেন্ট 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম