যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ১১:৫৪আপডেট : ০৮ জুন ২০১৬, ১১:৫৪

বন্দুকযুদ্ধ

যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বালিয়াডাঙ্গা বটতলা মাঠের মধ্যে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তারা একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আরও পড়ুন: বগুড়ায় মসজিদে হামলা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম