বোচাগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ০১:২১আপডেট : ০৯ জুন ২০১৬, ০১:২৩

দিনাজপুর দিনাজপুরের বোচাগঞ্জে রফিকুল ইসলাম রিয়াদ (১৭) নামে এক যুবকের গলাকাটা  লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বোচাগঞ্জ উপজেলার ৬নং রওগাঁও ইউনিয়নের হাজীপাড়ার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত রিয়াদ ওই গ্রামের আব্দুল বাকীর ছেলে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার  রাতে মসজিদে ঘুমানোর কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়াদ। রাতে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে এলাকার লোকজন রিয়াদের লাশ বাড়ির পার্শ্ববর্তী মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।  
রনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের হাতে রিয়াদ নিহত হয়েছে।

ওসি  হাবিবুল হক জানান, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ঝিনাইদহে পুরোহিত হত্যার ঘটনায় মামলা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের