সাভারে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ১৫

সাভার প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ১৮:১৪আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:১৭

অগ্নিকাণ্ড সাভারে একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নিভাতে গিয়ে কারখানার ১৫ শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার গভীর রাতে  সাভার পৌর এলাকার কর্নপাড়া মহল্লার এবি ওভেন ব্যাগ নামক একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়,বুধবার তার ৩টার দিকে সাভারের ‘এবি ওভেন ব্যাগ’ নামক একটি প্লাস্টিক কারখানায় উৎপাদন চলাকালে ননো ব্যাগ সেকশনের বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সুত্রপাত হয়। প্লাস্টিক তৈরির কাঁচা মাল ও কেমিক্যাল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে ওই কারখানার প্রায় ১৫ শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় অগ্নিকাণ্ডে ওই কারখানার টিনসেড ভবনটি ধসে পড়লে আগুন আরও বেড়ে যায়। পরে আশুলিয়া,ধামরাই ও মিরপুর ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

এই ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর ওয়ালিয়ার রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। তবে অগ্নিকাণ্ডে কারখানার ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি।

আরও পড়ুন:  সুন্দরবনে ভারতীয় বনদস্যুদের ‘লুটপাট’, অপহরণ

/জেবি/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান