হিজড়াদের সঙ্গে সংঘর্ষে আহত ৬ পুলিশ, আটক ৫

নীলফামারী প্রতিনিধি
১০ জুন ২০১৬, ০১:১০আপডেট : ১০ জুন ২০১৬, ০১:১২
image

নীলফামারী নীলফামারীর সৈয়দপুর স্টেশনে জিআরপি পুলিশের সঙ্গে হিজড়াদের সংঘর্ষের ঘটনায় ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ৫ হিজড়াকে আটক করে। আহত পুলিশদের সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশদের মধ্যে সৈয়দপুর জিআরপি থানার কনস্টেবল সুজন (৩৮), রবিউল ইসলামের (৩৮) অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনে ভারত থেকে চোরাইপথে আসা মালামাল নিয়ে যাচ্ছিল হিজড়াদের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলস্টেশনে সৈয়দপুর জিআরপি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আহসান হাবিবের নেতৃত্বে অভিযান শুরু করেন। এসময় হিজড়াদের কাছ থেকে ভারতীয় মসলাসহ বিপুল সংখ্যক হরলিক্স আটক করা হয়।
এরপর ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর প্লাটফর্মে হিজড়ার দল আটক করা মালামাল ফেরতের দাবি জানিয়ে পুলিশের উপর চড়াও হয় বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন:

শ্যামল কান্তি ভক্তের ঘরে ফেরা

কিশোরগঞ্জে দুই মামলায় বিএনপি’র ৫১ নেতাকর্মী খালাস

/এমও/এইচকে/

আপ - /এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
ঢাকার দুই ডিসির রদবদল
ঢাকার দুই ডিসির রদবদল
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি