সাভারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সাভার প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২০:২১আপডেট : ১২ জুন ২০১৬, ২০:২১

সাভার সাভারে খাদেমুল হক (১৬) নামে এক চালককে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশি দুর্বৃত্তরা। রবিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার আলমনগর সুগন্ধা হাউজিং এর বালুর মাঠ থেকে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চালক টাঙ্গাইল জেলার নাগরপুর থানার লঘুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও বলিয়ারপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতো।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাভারের বলিয়ারপুর এলাকার হাঙ্গাইলমোড় থেকে দুইজন যাত্রী নিয়ে চালক হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আলম নগর সুগন্দা হাউজিং বালুর মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে চালকের গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে। হত্যার পর তার সঙ্গে থাকা মোবাইলফোন ও অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে স্থানীয়রা ওই কিশোরের মৃতদেহ বালুর মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: 

/জেবি/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী