কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মিছিল সমাবেশ

জিয়াউল হক, রাঙামটি
১৩ জুন ২০১৬, ০৭:৪০আপডেট : ১৩ জুন ২০১৬, ০৭:৫০

কল্পনা চাকমা অপহরণের ২০তম বার্ষিকীতে অপহরণের ঘটনার যথাযথ তদন্ত প্রতিবেদন দাখিল ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কল্পনা চাকমা অপহরণের বিচারহীনতার ২০ বছরে বিক্ষোভ মিছিল

রবিবার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ আয়োজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সকালে জনসংহতি সমিতির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় বনরুপা প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সোনারানী চাকমার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জোনাকী চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক  পুলক চাকমা, ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, জেলা যুব সমিতির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অমিতাভ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্রগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হিল উইম্যান্স ফেডারেশনের রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দীপা চাকমা।

সমাবেশে বক্তারা কল্পনা চাকমার অপহরণের দুই দশকেও অপহরণকারীরা প্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে করে বলেন, কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন শুধু রাঙামাটির দাবি নয়, এটি এখন জাতীয় এবং আন্তর্জাতিক দাবিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন:  পিরোজপুরে জাল নোটসহ যুবক আটক

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি