সাতক্ষীরার কুশখালি সীমান্তে শিশুর লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ০৭:০৩আপডেট : ১৬ জুন ২০১৬, ০৭:০৫

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কুশখালি সীমান্তের একটি পাটক্ষেতে শিশু ফাহিম আহমেদের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। বুধবার সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
কুশখালি সীমান্তের মেইন পিলার ১২ থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তার লাশটি পড়ে ছিল। এসময় তার নাক ও কানে রক্তপাতের চিহ্ণ দেখা দেখা গেছে বলে জানায় পুলিশ।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মায়ের সঙ্গে কুশখালি গ্রামে নানা হাজি মোহাম্মদ আলির বাড়িতে থাকতো ফাহিম।
তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান, ফাহিম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিষয়টি পরে পুলিশকেও জানিয়েছিল তারা। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি পাটক্ষেতে যেয়ে তার লাশটি দেখতে পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়।

তবে, হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনই কোনও মন্তব্য করতে রাজী হননি।  

বিজিবির কুশখালি বিওপি কমান্ডার সুবেদার ওমর ফারুক  জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাট্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন  জানান, ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের