রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় বাজেট ২০১৬-২০১৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিাবর দুপুরে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সেমিনারের আয়োজন করে। ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিএস’র পিএইচডি গবেষক তহিদুর রহমান। প্রবন্ধে জাতীয় বাজেটের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ধারণা করেন। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে জাতীয় আয় ও ব্যায় বণ্টনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। দেশের উন্নয়নের গতিধারা এবং আর্থ-সামাজিক অবস্থার উপর প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য প্রভাবও উঠে আসে প্রবন্ধে।
প্রন্ধের ওপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এএইচএম জিয়াউল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন, ড. এএসএম রেজাউল হাসান করিম বকসী, ড. ফরিদ উদ্দিন খান প্রমুখ।
সেমিনারে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষা ঋণ চালু করা, স্বাস্থ্য বীমা চালু করা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ কয়েকটি প্রস্তাব করা হয়।
আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএস’র পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোহাম্মাদ নাজিমুল হক।
/এসএনএইচ/
আপ: এইচকে
আরও পড়ুন: মেহেরপুর পৌর মেয়রকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি








