ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২১:৪৬আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৪৭

ঝালকাঠি ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে আদালতের বিচারক শফিকুল করিম রাজাপুর উপজেলার রোলা গ্রামে নিহত সিরাজুল ইসলামের ছেলে কামাল হোসেনকে এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে ১০ নভেম্বর রাজাপুর উপজেলার রোলা গ্রামে সিরাজুল ইসলামের কাছে তার ছেলে টাকা চান। এই নিয়ে বাক-বিতণ্ডায় কামাল তার বৃদ্ধ বাবাকে ধাক্কা দিলে তিনি ছিটকে ঘরের আলমারির ওপর পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে কামালকে আসামি করে তার মা মোসা. জয়তুন নেছা বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন। পরে রাজাপুর থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেন। মামলা আটক কামালের বিরুদ্ধে তার মা ও ভাইসহ স্থানীয়রা সাক্ষ্য দিলে আদালত কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আ. মন্নান রসুল ও আসামি পক্ষের অ্যাভোকেট কার্তিক দত্ত।

আরও পড়ুন: সাভারে কাউন্দিয়া ইউপি’র ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ১০ 

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম