নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ দু’জন আটক

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ০০:২১আপডেট : ৩০ জুন ২০১৬, ০০:২৫

নরসিংদীতে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ দু’জন আটক

আটককৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার মোল্লাপাড়া এলাকার ফাহিমা আক্তার (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার মো. আল আমিন (৩২)।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম জানান, বড় ধরনের মাদকের চালান আসবে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমারের নেতৃত্বে গোয়েন্দা সদস্যরা মাধবদী থানার পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এসময় একটি খাবার হোটেলের সামনে আল আমিন ও ফাহিমা আক্তার নামে দু’জনের গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

ঢাকা থেকে হেরোইনের চালানটি পাঁচদোনায় হাতবদল করার জন্য আনা হয়েছিল বলে পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়। এ ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নরসিংদীতে এটিই সবচেয়ে বড় হেরোইনের চালান আটক বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সেই ভুয়া ডেন্টাল সার্জন মুরাদসহ ১২ জনকে কারণ দর্শানোর নির্দেশ 

/জেবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম