রংপুরে বাসচাপায় সেনাসদস্য নিহত

রংপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০১৬, ১৭:২৯আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৭:৩২

রংপুর রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম সোহাগ। এ ঘটনায় আরেক সেনাসদস্য আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সেনাসদস্য সোহাগের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বালুয়ারহাট গ্রামে। সে ঈদ করতে বাড়িতে এসেছিল বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়,ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সোহাগ তার এক সহকর্মী সেনাসদস্যকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার মোকামতলা থেকে রংপুর আসছিল। রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আসলে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই সেনাসদস্য গুরতর আহত হয়। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আরও পড়ুন: সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ৬ ঘণ্টা! 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান