শোলাকিয়ায় সাঁড়াশি অভিযান, আটক আরও ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৬, ১২:৪২আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৯:৪২

শোলাকিয়ায় আটক এক হামলাকারী

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলার ঘটনায় জড়িতদের ধরতে সারারাত সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় চালানো এ অভিযানে আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এ অভিযান চলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আরও ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করে ওসি বলেন, এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট আটজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

এছাড়া শোলাকিয়ার হামলাস্থলে শুক্রবার ভোররাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গতকালের হামলার সময় গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতেও মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে, দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। এসময় তিনি জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন। সাধারণ জনগণকে রক্ষায় জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথাও বলেন। এছাড়া তিনি গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের স্বজনদের সাত্ত্বনা জানান। সরকারের পক্ষ থেকে অনুদান প্রদানের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রানি ভৌমিক। নিহত অপরজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।

/এমও/এপিএইচ/

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শোলাকিয়ার বোমা হামলা 

চাপাতি রাখার বিশেষ পোশাক

শোলাকিয়ার এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

শোলাকিয়ায় বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪, আহত ১২

‘হামলায় অংশ নেয় ৮-১০ জন এবং প্রচণ্ড ক্ষিপ্রগতির’

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতীয় দল

শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

শোলাকিয়া হামলায় ‘সন্দেহভাজন’ শরিফুল আটক হয় ময়মনসিংহে

শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!

গুলশানে হামলাকারী চক্রটিই শোলাকিয়ার ঘটনায় জড়িত: ডিআইজি নুরুজ্জামান

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম