শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক পাঁচ যুবকের জামিন নামঞ্জুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ০৯:৩২ আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১১:২৮

শোলাকিয়া ঈদগাহে হামলা-২ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলার ঘটনায় আটক পাঁচ যুবকের জামিন নামঞ্জুর করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ এক নম্বর আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান এ আদেশ দেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শোলাকিয়ার ঘটনায় ওই পাঁচজনকে ঘটনাস্থলের আশপাশ থেকে আটক করা হয়েছিল।
এদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় রিমান্ডে থাকা জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার কিশোরগঞ্জ এক নম্বর আদালতের মুখ্য বিচারিক হাকিম আ. ছালাম খান জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, আসামি জাহিদুল হককে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই তা বলা যাচ্ছে না।

র‌্যাব জানায়, মামলার প্রধান আসামি শফিউল ইসলাম এখনও র‌্যাবের হেফাজতে রয়েছে। হামলার সময় গুলিবিদ্ধ হওয়ায় তাকে র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলেই তাকে আদালতে হাজির করা হবে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জঙ্গিদের বোমা হামলাস্থল ও নিহত ঝর্ণা রাণীর বাড়ি পরিদর্শন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ। তারা নিহত ঝর্ণা রাণীর পরিবারের লোকজনকে সান্ত্বনা দেন এবং বর্বেরোচিত এ ঘটনার নিন্দা জানান। তারা বলেন, নিষ্ঠাবান রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের ঐক্য এ ধরনের বর্বর শক্তিকে প্রতিহত করবে। বাঙালি জাতি যেভাবে ৭১ সালে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই চেতনায় সাম্প্রদায়িক ও মৌলবাদি শক্তিকে প্রতিহত করতে হবে।

এসময় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও সিপিবি এবং বাসদের আন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ঈদের দিন জঙ্গি হামলার ৬ দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। যেখানে পুলিশের ওপর হামলা করেছিল সন্ত্রাসীরা, সে স্থানটি সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘিরে রেখেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই হামলাকারীসহ সাতজনকে আটক করে পুলিশ।

/এইচকে/

আরও পড়ুন: শোলাকিয়ায় আটক শফিউল পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ডেরও আসামি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী