আসনবিহীন টিকিট বেচেও শ্রীমঙ্গল স্টেশনের দুই দিনে আয় দেড় লাখ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ২০:৫৭আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২১:১২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আসনবিহীন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করে দুইদিনে প্রায় দেড় লাখ টাকা আয় হয়েছে। স্টেশনের প্রধান মাস্টার মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট-চট্টগ্রাম রেলপথে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রামের কোনও আসন নেই। তারপরেও পাহাড়িকা আন্তঃনগর ট্রেনে যাত্রীদের কাছ থেকে আসনবিহীন টিকিট বিক্রি করে মঙ্গলবার ৮৯ হাজার ৩২০ টাকা আর বুধবারে বিক্রি হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকা। এটি দুইদিনে পূর্বাঞ্চল রেলওয়ের সিলেট-চট্টগ্রাম রেলপথে সর্বোচ্চ রাজস্ব আদায় বলে তিনি দাবি করেন।

 মৌলভীবাজার

৮ জুলাই শুক্রবার থেকে ৬ দিনে বুধবার দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল-ঢাকা, শ্রীমঙ্গল-চট্রগ্রাম রেললাইনের বিভিন্ন ট্রেনে ৭ লাখ ৩৭ হাজার ৯শ’ ২৮ টাকার টিকিট বিক্রি করা হয়। এর আগে ১ জুলাই শুক্রবার থেকে ৬ জুলাই বুধবার পর্যন্ত টিকেট বিক্রির অর্থের পরিমাণ ছিল ৩ লাখ ৯০ হাজার ৬৯৮ টাকা।

আন্তঃনগর ট্রেনের যাত্রী সুমি বেগম বলেন, দুর্ভোগ ও যন্ত্রণা নিয়ে তারা চট্টগ্রাম রেলপথে চলাচল করছেন। শিশু সন্তান ও বৃদ্ধ মহিলাদের নিয়ে সিটবিহীন অবস্থায় চরম ভোগান্তির মধ্যেই পেটের দায়ে এ দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এ রুটের যেন কোনও অভিভাবক নেই, দেখারও কেউ নেই।

/টিএন/

আরও পড়ুন: হেফাজতকে জবাব দিতে হবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি