কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ২১:১৬আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২১:১৬

কুষ্টিয়ার মিরপুরে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নওদা গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের প্রায় দুই হাজার গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

কুকুর কুকুরের কামড়ে গুরুতর আহত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- স্থানীয় নওদা গোপালপুর গ্রামের গৃহবধূ লিমা (২৮), চায়না (৩০), মনোয়ারা (৩৫), আরজিনা (৪৫), সাহাবুল (৩০), নুপুর (২৫), আনোয়ার (৩০), সালমা (২০), আসলাম (৪০), রিয়াজ মণ্ডল (৩৫)। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত লিমা আক্তার জানান, কুকুরটা প্রথমে গ্রামে বেশ কিছু হাঁস-মুরগি খায়। পরে হঠাৎ করেই মানুষকে কামড়াতে শুরু করে। কুকুর তার শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে বড় বড় ক্ষতের সৃষ্টি করে। একইভাবে ওই কুকুর একের পর এক গ্রামের মহিলা ও পুরুষকে কামড় দিতে থাকে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুর থেকে একটি বেওয়ারিশ কুকুর ওই গ্রামে ঢুকে গ্রামের মানুষকে কামড় দিচ্ছিল। পরে পুলিশ কুকুরটিকে দড়ি দিয়ে কৌশলে বেঁধে রাখে। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম