টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১৫:৪৫আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৪৫

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে মো. ছোরহাব হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন। মো. ছোরহাবের বাড়ি গোপালপুর উপজেলার মাদারজানি পূর্বপাড়া গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে উপজেলার মাদারজানি পূর্বপাড়া গ্রামের ছোরহাব হোসেন তার স্ত্রী চম্পা বেগমকে নির্যাতন করে হত্যা করে। ঘটনার পরের দিন নিহত চম্পা বেগমের ভাই চারজনকে আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর তিনজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। খালাস প্রাপ্তরা হলেন, সাইফুল ইসলাম, চান মিয়া ও সালমা বেগম।

/জেবি/

আরও পড়তে পারেন : করতোয়া ও মহানন্দায় বাড়ছে পানি : এখনও সাহায্য পায়নি দুর্গতরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম